# Tags

কিশোরগঞ্জের ভৈরবে ৫১ কেজি গাঁজা সহ- ২ মাদক ব্যবসায়ী র‍্যাব এর হাতে গ্রেফতার

আব্দুর রউফ ভূইয়া: কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় থেকে ৫১ কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ঝালকাটি জেলার নলিছিটি উপজেলার অনুরাগ গ্রামের মো: নূরুল ইসলামের ছেলে মো: ইব্রাহিম(২৩), খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত আলী বক্সের ছেলে আকরাম গাজী (৫২)।

র‍্যাব এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব এর একটি অভিযানিক দল ৫ জুলাই দুপুর ১২টার সময় ভৈরব উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায়
চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করার সময় একটি মিনি ট্রাকের পিছনে তাবু দিয়ে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় রক্ষিত ৫১ (একান্ন) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১ টি মিনি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১০,২০,০০০/-(দশ লক্ষ বিশ হাজার) টাকা।

র‍্যাব জানায় এ ঘটনায় ভৈরব থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরর্পূবক আলামত সহ পুলিশের নিকট তাদেরকে হস্তান্তর করা হয়েছে।